পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়

পুনর্মিলনী উৎসব ২০২৬

00

দিন

00

ঘণ্টা

00

মিনিট

00

সেকেন্ড

স্মৃতির আঙিনায় আমরা আবারো একসাথে হবো, কাটাবো একটি আনন্দঘন দিন! আপনার আসনটি আজই নিশ্চিত করুন।

রেজিস্ট্রেশন করুন লগিন করুন

৬৫+

বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস

১০০০+

প্রাক্তন শিক্ষার্থীর মিলনমেলা

অজস্র

সোনালী স্মৃতির রোমন্থন

আমাদের ঐতিহ্যের কথা

পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি হাজারো শিক্ষার্থীর আবেগ আর ভালোবাসার নাম। দীর্ঘ এই পথচলায় স্কুলটি তৈরি করেছে অসংখ্য কৃতী মুখ, যারা আজ দেশ-বিদেশে স্বমহিমায় উজ্জ্বল।

পুরোনো সেই ক্লাসরুম, খেলার মাঠ আর টিফিন পিরিয়ডের আড্ডাগুলো হয়তো আজ আর নেই, কিন্তু স্মৃতিগুলো রয়ে গেছে অমলিন। সেই সোনালী দিনগুলো আবারো ফিরে পাওয়ার সুযোগ করে দিতেই আমাদের এই পুনর্মিলনীর আয়োজন।

রেজিস্ট্রেশন কেন করবেন?

  • আকর্ষণীয় স্যুভেনিওর টি-শার্ট ও স্পেশাল মগ।
  • নিজের ছবিযুক্ত স্মার্ট ডিজিটাল আইডি কার্ড।
  • সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য এক্সক্লুসিভ ফটোকার্ড।
  • দুপুর ও রাতের জমকালো প্রীতিভোজের বিশেষ টোকেন।
  • সাংস্কৃতিক সন্ধ্যা ও মেগা র‍্যাফেল ড্র-তে অংশগ্রহণের সুযোগ।

"প্রিয় প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় আমাদের সবার দ্বিতীয় বাড়ি। কর্মব্যস্ত জীবনে আমরা হয়তো একে অপরের থেকে দূরে আছি, কিন্তু এই বিদ্যালয়ের মাটি আমাদের এক সুতোয় বেঁধে রেখেছে। আসন্ন ২০২৬ সালের মহা পুনর্মিলনী উৎসব আমাদের সেই হারানো দিনগুলোকে ফিরে পাওয়ার এক অনন্য সুযোগ। আমরা অত্যন্ত আনন্দ ও উচ্ছ্বাসের সাথে আপনাদের সবাইকে এই প্রাণের উৎসবে আমন্ত্রণ জানাচ্ছি। আসুন, সবাই মিলে দিনটিকে চিরস্মরণীয় করে রাখি।"

Author
আয়োজক কমিটি

পুনর্মিলনী উৎসব ২০২৬

অনুষ্ঠানের সূচি

যেভাবে সাজানো হয়েছে আমাদের সারাদিনের উৎসবের আয়োজন

অনুষ্ঠানের আগের দিন
বিকেল ৩:০০ - রাত ৮:৩০

উপহার সামগ্রী ও আইডি কার্ড বিতরণ

স্থান: স্কুল প্রাঙ্গণ। রেজিস্ট্রেশন অনুযায়ী সকল প্রাক্তন শিক্ষার্থীদের ডিজিটাল আইডি কার্ড চেক করে স্মারক ব্যাগ, টি-শার্ট, স্যুভেনির, আইডি কার্ড এবং নাস্তা ও দুপুরের খাবারের টোকেন প্রদান করা হবে।

মূল অনুষ্ঠানের দিন
সকাল ৮:৩০ - ৯:০০

উদ্বোধনী অনুষ্ঠান

সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও স্কুলের পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য উৎসবের শুভ উদ্বোধন।

সকাল ৯:০০ - ১০:০০

বর্ণাঢ্য শোভাযাত্রা / র‍্যালি

স্কুল প্রাঙ্গণ থেকে শুরু করে মদিনা মার্কেট, পাঠানটুলা এবং লন্ডনী রোড ঘুরে আনন্দঘন পরিবেশে পুনরায় স্কুলে ফেরা।

সকাল ১০:০০ - ১০:৩০

সকালের নাস্তা

স্কুল প্রাঙ্গণে সকল অংশগ্রহণকারীদের মাঝে সকালের নাস্তা পরিবেশন।

সকাল ১০:৩০ - দুপুর ১২:০০

আলোচনা সভা ও স্মৃতিচারণ

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের অংশগ্রহণে স্কুলের ঐতিহ্য তুলে ধরা এবং উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান। সেই সাথে যে সকল শিক্ষক ও বন্ধু আমাদের ছেড়ে চলে গেছেন, তাঁদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন।

দুপুর ১২:০০ - ১:৩০

ক্যাম্পাস ট্যুর ও ফটো সেশন

পুরাতন ক্লাসরুম, খেলার মাঠ, লাইব্রেরি বা প্রিয় জায়গাগুলো ঘুরে দেখা। দল বেঁধে বা ব্যাচ অনুযায়ী ফটো বুথে ছবি তোলা ও আড্ডা।

দুপুর ১:৩০ - বিকেল ৩:০০

দুপুরের খাবার এবং নামাজ

নিকটস্থ কমিউনিটি সেন্টার অথবা স্কুল প্রাঙ্গণে দুপুরের খাবার গ্রহণ এবং জোহরের নামাজ আদায়।

বিকেল ৩:০০ - ৫:০০

বন্ধুত্বপূর্ণ খেলাধুলা

সকল প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্কুল মাঠে মজাদার ও কমন খেলাধুলার আয়োজন।

বিকেল ৫:০০ - রাত ৯:০০

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

দেশের প্রখ্যাত শিল্পী এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা।

রাত ৯:০০ - ১০:০০

র‍্যাফেল ড্র ও সমাপনী

আকর্ষণীয় পুরস্কারের মাধ্যমে র‍্যাফেল ড্র পর্ব। এরপর সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘোষণা!

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

অনুষ্ঠান সম্পর্কে আপনার মনে থাকা কিছু প্রশ্নের উত্তর

রেজিস্ট্রেশনের শেষ তারিখ খুব শিগগিরই ঘোষণা করা হবে। তবে টি-শার্ট সাইজ এবং অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতির সুবিধার জন্য আমরা অনুরোধ করছি যত দ্রুত সম্ভব রেজিস্ট্রেশন সম্পন্ন করার।

জি, অবশ্যই। আপনি রেজিস্ট্রেশন করার সময় 'অতিথি সংখ্যা' অপশনে গিয়ে আপনার পরিবারের সদস্য বা অতিথির সংখ্যা যুক্ত করতে পারবেন। প্রতিজন অতিথির জন্য অতিরিক্ত ৫০০/- টাকা ফি প্রযোজ্য হবে।

হ্যাঁ, প্রবাসে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীরা আমাদের ডোনার বা স্পন্সরশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। বিস্তারিত জানার জন্য ওয়েবসাইটের 'স্পন্সর' বা 'ডোনার' মেনু ভিজিট করুন অথবা আমাদের হেল্পডেস্কে যোগাযোগ করুন।

যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন

রেজিস্ট্রেশন, স্পন্সরশিপ বা অনুষ্ঠানের যেকোনো বিষয়ে জানতে আমাদের হেল্পডেস্কে যোগাযোগ করুন।

কল করুন: 01716388177 হোয়াটসঅ্যাপে মেসেজ দিন

রেজিস্ট্রেশন ফি ও পেমেন্ট

আপনার পেমেন্ট সম্পন্ন করার পর প্রাপ্ত ট্রানজেকশন আইডি (TrxID) দিয়ে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুন। তথ্য যাচাইয়ের পর আপনার প্যানেলে ডিজিটাল আইডি কার্ড যুক্ত হবে।

প্রাক্তন শিক্ষার্থী: ১,০০০/- টাকা
সাথে অতিথি (প্রতি জন): ৫০০/- টাকা
এখনই ফর্ম পূরণ করুন

মোবাইল ব্যাংকিং (পার্সোনাল)

bKash

বিকাশ

Nagad

নগদ

01712-254333

ব্যাংক অ্যাকাউন্ট বিবরণ

A/C Name:
Pathantula Bilateral High School Ex Students Reunion 2026

SB A/C No: 1121012572461

Bank: Mercantile Bank PLC

Branch: Subidbazar Branch

Routing No: 140913499