পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় সিলেট অঞ্চলের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৬১ সাল থেকে এই বিদ্যালয় অগণিত শিক্ষার্থীর জীবনে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। সময়ের পরিক্রমায় এই প্রতিষ্ঠান থেকে তৈরি হয়েছে দেশবরেণ্য ব্যক্তিত্ব, যারা আজ দেশ ও সমাজের নানা স্তরে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
এই স্কুল আমাদের শুধু অক্ষরজ্ঞান দেয়নি, শিখিয়েছে জীবনবোধ, শৃঙ্খলা এবং মূল্যবোধ। পুরোনো ক্লাসরুম, স্কুলের বিশাল মাঠ আর বন্ধুদের সাথে কাটানো সেই সোনালী দিনগুলো আজও আমাদের হৃদয়ে অমলিন হয়ে আছে।
দীর্ঘদিন ধরে একে অপরের থেকে দূরে থাকা বন্ধুদের পুনরায় এক ছাতার নিচে নিয়ে আসা। পুরোনো স্মৃতি রোমন্থন করা এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও যোগাযোগের একটি দৃঢ় নেটওয়ার্ক গড়ে তোলা।
এই পুনর্মিলনীর মাধ্যমে গঠিত ফান্ডের সাহায্যে বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, স্কুলের অবকাঠামোগত উন্নয়নে সহায়তা করা এবং প্রাক্তন শিক্ষার্থীদের যেকোনো বিপদে পাশে দাঁড়ানোর জন্য একটি কল্যাণ তহবিল গঠন করা।