পুনর্মিলনী উৎসব ২০২৬
স্মৃতির আঙিনায় আমরা আবারো একসাথে হবো, কাটাবো একটি আনন্দঘন দিন! আপনার আসনটি আজই নিশ্চিত করুন।
বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস
প্রাক্তন শিক্ষার্থীর মিলনমেলা
সোনালী স্মৃতির রোমন্থন
পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি হাজারো শিক্ষার্থীর আবেগ আর ভালোবাসার নাম। দীর্ঘ এই পথচলায় স্কুলটি তৈরি করেছে অসংখ্য কৃতী মুখ, যারা আজ দেশ-বিদেশে স্বমহিমায় উজ্জ্বল।
পুরোনো সেই ক্লাসরুম, খেলার মাঠ আর টিফিন পিরিয়ডের আড্ডাগুলো হয়তো আজ আর নেই, কিন্তু স্মৃতিগুলো রয়ে গেছে অমলিন। সেই সোনালী দিনগুলো আবারো ফিরে পাওয়ার সুযোগ করে দিতেই আমাদের এই পুনর্মিলনীর আয়োজন।
যেভাবে সাজানো হয়েছে আমাদের সারাদিনের উৎসবের আয়োজন
স্থান: স্কুল প্রাঙ্গণ। রেজিস্ট্রেশন অনুযায়ী সকল প্রাক্তন শিক্ষার্থীদের ডিজিটাল আইডি কার্ড চেক করে স্মারক ব্যাগ, টি-শার্ট, স্যুভেনির, আইডি কার্ড এবং নাস্তা ও দুপুরের খাবারের টোকেন প্রদান করা হবে।
সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও স্কুলের পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য উৎসবের শুভ উদ্বোধন।
স্কুল প্রাঙ্গণ থেকে শুরু করে মদিনা মার্কেট, পাঠানটুলা এবং লন্ডনী রোড ঘুরে আনন্দঘন পরিবেশে পুনরায় স্কুলে ফেরা।
স্কুল প্রাঙ্গণে সকল অংশগ্রহণকারীদের মাঝে সকালের নাস্তা পরিবেশন।
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের অংশগ্রহণে স্কুলের ঐতিহ্য তুলে ধরা এবং উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান। সেই সাথে যে সকল শিক্ষক ও বন্ধু আমাদের ছেড়ে চলে গেছেন, তাঁদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন।
পুরাতন ক্লাসরুম, খেলার মাঠ, লাইব্রেরি বা প্রিয় জায়গাগুলো ঘুরে দেখা। দল বেঁধে বা ব্যাচ অনুযায়ী ফটো বুথে ছবি তোলা ও আড্ডা।
নিকটস্থ কমিউনিটি সেন্টার অথবা স্কুল প্রাঙ্গণে দুপুরের খাবার গ্রহণ এবং জোহরের নামাজ আদায়।
সকল প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্কুল মাঠে মজাদার ও কমন খেলাধুলার আয়োজন।
দেশের প্রখ্যাত শিল্পী এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা।
আকর্ষণীয় পুরস্কারের মাধ্যমে র্যাফেল ড্র পর্ব। এরপর সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘোষণা!
অনুষ্ঠান সম্পর্কে আপনার মনে থাকা কিছু প্রশ্নের উত্তর
রেজিস্ট্রেশন, স্পন্সরশিপ বা অনুষ্ঠানের যেকোনো বিষয়ে জানতে আমাদের হেল্পডেস্কে যোগাযোগ করুন।
আপনার পেমেন্ট সম্পন্ন করার পর প্রাপ্ত ট্রানজেকশন আইডি (TrxID) দিয়ে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুন। তথ্য যাচাইয়ের পর আপনার প্যানেলে ডিজিটাল আইডি কার্ড যুক্ত হবে।
বিকাশ
নগদ
01712-254333
A/C Name:
Pathantula Bilateral High School Ex Students Reunion 2026
SB A/C No: 1121012572461
Bank: Mercantile Bank PLC
Branch: Subidbazar Branch
Routing No: 140913499