পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় সিলেট সদরের অন্যতম একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। ১লা জানুয়ারি ১৯৬১ খ্রিস্টাব্দে অত্র এলাকার শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। সূচনালগ্ন থেকেই এটি অত্র অঞ্চলে শিক্ষার প্রসারে এক অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত অসংখ্য মেধাবী শিক্ষার্থী এই বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে দেশ ও দেশের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন। বিদ্যালয়ের দক্ষ পরিচালনা পর্ষদ এবং নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমে এই প্রতিষ্ঠানটি বরাবরই বোর্ড পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করে আসছে। আমাদের এই দীর্ঘ যাত্রায় যাঁরা মেধা, শ্রম ও অর্থ দিয়ে বিদ্যালয়টিকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন, আমরা তাঁদের সবাইকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি।
যাঁদের সুদক্ষ পরিচালনায় বিদ্যালয়টি সাফল্যের শিখরে আরোহণ করেছে
| ক্র. নং | নাম ও শিক্ষাগত যোগ্যতা | পদবী | কার্যকাল |
|---|---|---|---|
| ০১ | জনাব সুপ্রভাষ রায় মজুমদার (বি এ, এল এল বি) | প্রধান শিক্ষক | ০১-০১-১৯৬১ হতে ৩১-১২-১৯৬১ |
| ০২ | জনাব আব্দুল গণি (বি এ) | প্রধান শিক্ষক | ০১-০১-১৯৬২ হতে ৩১-১২-১৯৬২ |
| ০৩ | জনাব গৌর মোহন সিংহ (বি এ) | প্রধান শিক্ষক | ০১-০১-১৯৬৩ হতে ৩১-১২-১৯৬৩ |
| ০৪ | জনাব খোরশিদ আলী (বি এ) | প্রধান শিক্ষক | ০১-০১-১৯৬৪ হতে ৩১-০৬-১৯৬৪ |
| ০৫ | জনাব মোঃ আমির আলী (বি এ) | প্রধান শিক্ষক | ০১-০৭-১৯৬৪ হতে ৩১-১২-১৯৬৪ |
| ০৬ | জনাব খোরশেদ আলম (বি এ) | প্রধান শিক্ষক | ০১-০১-১৯৬৫ হতে ১২-০৩-১৯৬৬ |
| ০৭ | জনাব যোগেন্দ্র কুমার নাথ (বি কম, বি এড) | প্রধান শিক্ষক | ১৩-০৩-১৯৬৬ হতে ২১-০২-১৯৯৯ |
| ০৮ | জনাব আব্দুল মান্নান (বি এ, বি এড) | প্রধান শিক্ষক | ২২-০২-১৯৯৯ হতে ০৮-০৯-২০১৭ |
| ০৯ | জনাব শামছুল ইসলাম (বি এস এস, বি এড, এম এস এস, এম এড) | ভারপ্রাপ্ত | ০৯-০৯-২০১৭ হতে ৩১-১০-২০১৭ |
| ১০ | জনাব আব্দুল আহাদ (বি এ, বি এড) | প্রধান শিক্ষক | ০১-১১-২০১৭ হতে ২২-০৪-২০২০ |
| ১১ | জনাব শামছুল ইসলাম (বি এস এস, বি এড, এম এস এস, এম এড) | ভারপ্রাপ্ত | ২৩-০৪-২০২০ হতে ০২-০৯-২০২৩ |
| ১২ | জনাব মুহাম্মদ জামাল উদ্দীন (এম এ, এম এড, এলএলবি) | প্রধান শিক্ষক | ০৩-০৯-২০২৩ হতে বর্তমান |
যাঁদের দিকনির্দেশনায় বিদ্যালয়টি আজ একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে
| ক্র. নং | নাম ও পদবী | কার্যকাল (হতে - পর্যন্ত) |
|---|---|---|
| ০১ | জনাব ডাঃ জমসেদ বকস্ | ০১-০১-১৯৬১ হতে ২৪-০১-১৯৬৬ |
| ০২ | জনাব আব্দুল হান্নান | ২৫-০১-১৯৬৬ হতে ২৯-১১-১৯৯৩ |
| ০৩ | জনাব মোঃ লেইছুজ্জামান | ৩০-১১-১৯৯৩ হতে ০৫-০৩-১৯৯৪ |
| ০৪ | জনাব এ টি কে এম ইসমাইল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সিলেট | ০৬-০৩-১৯৯৪ হতে ২৩-০৭-১৯৯৪ |
| ০৫ | জনাব কবির মোঃ আশরাফ আলম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) | ২৪-০৭-১৯৯৪ হতে ২০-১১-১৯৯৬ |
| ০৬ | জনাব হাফিজুর রহমান ভূইয়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) | ২১-১১-১৯৯৬ হতে ২২-০৮-১৯৯৮ |
| ০৭ | জনাব আতিয়ার রহমান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) | ২৩-০৮-১৯৯৮ হতে ০৫-০৯-১৯৯৯ |
| ০৮ | জনাব এ ওয়াই এম একরামুল হক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) | ০৬-০৯-১৯৯৯ হতে ০৬-০৯-২০০০ |
| ০৯ | জনাব আকবর হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) | ০৭-০৯-২০০০ হতে ০৮-০৬-২০০২ |
| ১০ | জনাব কামল এ নাসের চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) | ০৯-০৬-২০০২ হতে ১০-১১-২০০৩ |
| ১১ | জনাব শাহাদাত হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) | ১১-১১-২০০৩ হতে ২৭-০১-২০০৪ |
| ১২ | জনাব মাহবুবুর আলম অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) | ২৮-০১-২০০৪ হতে ১৩-০৯-২০০৪ |
| ১৩ | জনাব অহিদুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) | ১৪-০৯-২০০৪ হতে ০৮-০৬-২০০৫ |
| ১৪ | জনাব ইয়াহহিয়া ভূইয়া অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) | ০৯-০৬-২০০৫ হতে ১৫-০৫-২০০৬ |
| ১৫ | জনাব মোঃ সেলিম আখতার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) | ১৬-০৫-২০০৬ হতে ১৮-০৯-২০০৬ |
| ১৬ | জনাব রনজিত চন্দ্র সরকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) | ১৯-০৯-২০০৬ হতে ২৫-০৭-২০০৭ |
| ১৭ | জনাব মোঃ শহীদুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) | ২৬-০৭-২০০৭ হতে ০৫-০৫-২০০৯ |
| ১৮ | জনাব আহমদ শামীম আল-রাজি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) | ০৬-০৫-২০০৯ হতে ১২-০২-২০১০ |
| ১৯ | জনাব মোঃ আব্দুর রাজ্জাক রাজা | ১৩-০২-২০১০ হতে ১৭-১০-২০২০ |
| ২০ | জনাব আ ন ম বদরুদ্দোজা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) | ১৮-১০-২০২০ হতে ১৫-০৬-২০২১ |
| ২১ | জনাব মোঃ আনোয়ার সাদাত অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) | ১৬-০৬-২০২১ হতে ৩১-০৮-২০২১ |
| ২২ | জনাব সত্যজিত রায় দাশ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) | ০১-০৯-২০২১ হতে ০৫-০১-২০২২ |
| ২৩ | জনাব আবুল হাসনাত মোঃ উবায়দুর রউফ | ০৬-০০১-২০২২ হতে ১৮-০৪-২০২২ |
| ২৪ | জনাব হাজী মোঃ মখলিছুর রহমান কামরান | ১৯-০৪-২০২২ হতে ০৯-০১-২০২৪ |
| ২৫ | জনাব মো. আব্দুর রাজ্জাক রাজা | ১০-০১-২০২৪ হতে ২০-০৮-২০২৪ |
| ২৬ | জনাব আবু আহমদ ছিদ্দীকী এনডিসি, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), সিলেট | ২১-০৮-২০২৪ হতে ২৮-০৮-২০২৪ |
| ২৭ | জনাব মো. আনোয়ার উজ জামান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিলেট | ২৮-০৮-২০২৪ হতে ২৩-১০-২০২৪ |
| ২৮ | জনাব মো. নূরের জামান চৌধুরী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিলেট | ২৩-১০-২০২৪ হতে ২০-১১-২০২৪ |
| ২৯ | মিজ্ ফারজানা আক্তার মিতা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিলেট | ২০-১১-২০২৪ হতে ৩০-০৬-২০২৫ |
| ৩০ | জনাব মো. আব্দুল মুকিত (জাহাঙ্গীর) সিনিয়র এডভোকেট, জজ কোর্ট, সিলেট | ০১-০৭-২০২৫ হতে চলমান |